ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রোগ্রামের সময় বিশৃঙ্খলা সৃষ্টির পর ভাঙচুর ও মারামারি হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়ীতে অনুষ্ঠান ধারণের ওই বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে এর চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়।

অনুষ্ঠান স্থগিতের আগ মুহূর্তে ‘ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেত জানান, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হল না।
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লাখ খানেক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে কর্তৃপক্ষ। তবে এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সেখানে মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোঁড়াছুঁড়ি করেছে। এতে কেউ আহত হয়নি।
গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক

এ বিষয়ে কথা বলতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Need Ads
error: কপি হবে না!