ads

বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্ঘটনায় চুরমার তামিল অভিনেতা অজিত কুমারের গাড়ি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

ভারতের তামিল অভিনেতা অজিত কুমার দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। এ সময় তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৮০ কিমি। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।

Shamol Bangla Ads

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী,মঙ্গলবার (৭ জানুয়ারি) ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন। আজ বুধবার তিনি আবারও অনুশীলনে অংশ নেবেন।’

Shamol Bangla Ads

দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

অজিত তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে।

Need Ads
error: কপি হবে না!