ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনলাইনেই পাওয়া যাবে বাসের টিকেট

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৬, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শেরপুরে যাত্রীদের ভোগান্তি দূর করার লক্ষ্য নিয়ে অনলাইন বাস টিকিটিং সেবার উদ্বোধন করা হয়েছে। ৬ জানুয়ারী সোমবার দুপুরে অনলাইন প্লাটফরম ‘আওয়ার শেরপুর’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই অনলাইন বাসের টিকিট ক্রয় সুবিধার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

মানুষের ভোগান্তি দূর করার চমৎকার একটি উদ্যোগ উল্লেখ করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, তরুণরা এগিয়ে আসলেই শেরপুর এগিয়ে যাবে। জেলা থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে তিনি সম্মিলিতভাবে আন্তরিক হয়ে অনলাইন বাস টিকিটিং সেবা সফল করতে বাস মালিকদের অনুরোধ করেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন। ওইসময় তিনি বলেন, আমাদের লক্ষ্য বাস যাত্রীদের জন্য টিকিট বুকিং সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করার পাশাপাশি নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা। সেই সাথে বাস মালিকদের জন্য টিকিট ব্যবস্থাপনা সহজতর করা। এই ওয়েবসাইটে নিজের আসন নিজে পছন্দ করা সহ সপ্তাহে ৭ দিন দিনে ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। উদ্বোধন উপলক্ষে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিনিদিন ১ জন যাত্রী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবে। এছাড়াও প্রথম ১০০ জন যাত্রীর জন্য থাকছে ১০% ছাড়।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার গাজী আশিক বাহার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, বাস মালিক সুব্রত রায়, মো. তৌহিদুর রহমান পাপ্পু, মবিন আলম রনি ও উল্লাস চক্রবর্তী, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শারিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক জি.এম বাবুলসহ অন্যান্য সাংবাদিকের মধ্যে মো. আলমগির হোসেন, কাজি মাসুম, মনিরুল ইসলাম রিপন, জুবাইদুল ইসলাম, জুবায়ের দীপ, শফিউল আলম সম্রাট, মামুন মোল্লাহ, শাহরিয়ার শাকির, মনিরুজ্জামান রাসেল প্রমুখ।

শেরপুর জেলা ক্রীড়া সংস্থা বাস যুক্ত করার মাধ্যমে পথচলা শুরু করেছে অনলাইন বাস টিকিটিং সেবা। একই অনুষ্ঠানে এলিট এক্সপ্রেস ও আওয়ার শেরপুর অনলাইন বাস টিকিটিং এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Need Ads
error: কপি হবে না!