ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জানুয়ারি ৬, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ৬ জানুয়ারি সোমবার দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে নকলা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে বেশ কিছু সময় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Shamol Bangla Ads

মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’, ‘স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ও থানার সামনে জেব্রা ক্রসিং চাই’, ‘বাইপাস মোড়ে গোলচত্বর চাই’, ‘একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না’, ‘স্পিডব্রেকার চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

ওইসময় শিক্ষার্থীরা স্লোগান তোলে ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’। ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’। ‘ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে’।

Shamol Bangla Ads

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বেশ কিছু সময় ঢাকা- শেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র শিক্ষার্থীদের কাছে ছুটে আসেন এবং উর্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন তিথি ও লুতফা আক্তার নোহা এবং স্কুল শিক্ষার্থী লামিয়া হোসেন ও তরী বেগমসহ অনেকেই। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম ও রাইয়্যান আল মাহদি অনন্তসহ স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

Need Ads
error: কপি হবে না!