ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাকে বিয়ে করলেন তাহসান, কে এই রোজা?

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না/ চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। কণ্ঠশিল্পী তাহসানের গাওয়া জনপ্রিয় গান এটি। মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর এই গানটির কথা যেনো বাস্তব জীবনেই প্রতিফলিত ছিল। গায়কের জীবনও চাঁদের আলোহীন হয়ে গিয়েছিল। কিন্তু আলোহীন জীবন নিয়ে বেশিদিন থাকতে হলো না। তাহসান খুঁজে পেয়েছেন তাঁর আলো।

Shamol Bangla Ads

হ্যাঁ গায়ক তাহসান খান এবার বিয়ে করেছেন। পাত্রীর নাম রোজা আহমেদ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়াল ছেয়ে গিয়েছে তাদের বিয়ের ছবি শেয়ার করে উইশে উইশে। অনুরাগীদের রোজা আহমেদকে তাহসানের চাঁদের আলো বানিয়েই ছবির ক্যাপশন দিচ্ছেন। অনেকেই লিখছেন ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান!’

রোজা আহমেদ! এই মুহূর্তে তাহসানের সঙ্গে বিয়ের পিড়িতে বসা এই নারীকে নিয়ে চর্চা তুঙ্গে! কেনই বা হবে না? অনুরাগীদের কাছে যেন তিনি সেই তাহসানের ‘চাঁদের আলো’তে পরিণত হয়েছেন। তাই তো সামাজিক মাধ্যমের পাতা স্ক্রল করতেই চোখে পড়ছে তাদের শুভাকাঙ্খীদের পোস্ট; যেখানে নেটিজেনরা তাদের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান!’

Shamol Bangla Ads

তাহসানের নব্য স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে হয়তো এখনও অনেকেই স্পষ্ট নন। বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। এছাড়াও আন্তর্জাতিক মানের মেকআপ এর কাজ করায় তার সুখ্যাতিও রয়েছে।

রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ পেজে অনুসারী সংখ্যা নয় লক্ষের ওপরে। তবে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট বেশ সাদামাটা। মাত্র অল্প কয়েকজন অনুসারী সংখ্যা রয়েছে। তার পছন্দের সংগীতশিল্পী খোদ তাহসানই!

বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করেন রোজা। মার্কিন মুলুক, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি। সাজেক, নাফাখুম, রাঙামাটিতেও বেড়াতে গেছেন দেশে থাকতে। শুধু তাই নয়, রান্না বান্নাতেও পটু এই মেয়ে! চুইঝাল, বিরিয়ানি, পিজা, জিলাপি, কাঁকড়ার মতো আইটেমও নিজ হাতে রান্না করেন তিনি।

তবে তাহসানের পাশাপাশি রোজার বিভিন্ন পোস্টের মন্তব্যঘরে গায়কের সহধর্মীণী হওয়ার জন্যও অভিনন্দন জানিয়েছেন রোজার অনুরাগীরা। তাদের একসঙ্গে খুব মানিয়েছে বলেও মন্তব্য অধিকাংশের।

প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সে সংসারও ভাঙুনি ভাঙুনি অবস্থা।

Need Ads
error: কপি হবে না!