ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা কর্মসূচী অবহিতকরণ ও কর্মী সমাবেশ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী অবহিতকরণ ও কর্মী সমাবেশ করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অবহিতকরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলার শাখার আহবায়ক আবু রায়হান আল বেরুনী।

কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলার শাখার যুন্ম আহবায়ক এরশাদুজ্জামান আরজু, মো. আবু সালেহ, আফসারুজ্জামান বাধন, মো. হোসাইন, মো. ফারুক হোসেন শ্যামল প্রমুখ।

Shamol Bangla Ads

এছাড়াও উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদল ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!