ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে

খবর টি পড়েছেন : ২৩৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে ফাতেমা আক্তার জুঁই নামে ৫ বছর বয়সী কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জুঁই ওই এলাকার জুলহাস উদ্দিনের মেয়ে।

Shamol Bangla Ads

জানা গেছে, জুঁইয়ের মা রহিমা বেগম জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টে চাকরি করেন। বুধবার রাতে জুঁই তার বাবা জুলহাস উদ্দিনের সাথে ঘুমাতে যায়। এরপর রাত ৯টার দিকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও রাতে জুঁইকে পাওয়া যায়নি।

পরে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে জুঁইয়ের লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এতো রাতে ৫ বছরের শিশু ঘর থেকে নিখোঁজ হওয়া ও পুকুরে পড়ে মৃত্যুবরণ নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিসি লেকে আবার চালু হলো প্যাডেল বোট পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা কর্মসূচী অবহিতকরণ ও কর্মী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads