ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনের কারাদন্ড, উত্তোলন যন্ত্র ধ্বংস

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ৩০, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর পাড় কেটে ও অবৈধভাবে বালু উত্তোলন করায় শাহীন মিয়া (২৮) নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

৩০ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ভোগাই নদীর রাবারড্যাম, রাজাখালপাড়, চকযোগানিয়া এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত শাহীন মিয়া নালিতাবাড়ী উপজেলার মৌলভীপাড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে। অভিযানকালে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়।

জানা যায়, অভিযানে ভোগাই নদীর পাড় ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শাহীন মিয়াকে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান ওই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে কারাদণ্ড ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি মাচা, ১২টি ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!