শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই , চেল্লাখালী ও বুরুঙ্গা নদী এবং নদী পাড়ের ফসলি জমি মানুষের ঘরবাড়ি ভোগাই ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ বেড়িবাধসহ নাকুগাঁও স্থলবন্দর বাঁচানোর স্বার্থে অবৈধ বালু ইজারাদারের বিরুদ্ধে উপজেলার জনসাধারণের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জনসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সামাদ।
এসময় বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে ভোগাই, চেল্লাখালী ও বুরুঙ্গা নদী এবং নদী পাড়ের ফসলি জমি মানুষের ঘরবাড়ি ভোগাই ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ বেড়িবাধসহ নাকুগাও স্থলবন্দর আজ হুমকির মুখে উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অভিযান পরিচালনার পরও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন তাই দ্রুত বালুর ইজারা বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।




