ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের নয়ানী বাজার এলাকায় চাল, কাঁচাবাজার ও মনোহারির খুচরা ও পাইকারী বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা করাসহ ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান জানান, এই টাস্কফোর্স নিয়মিত বাজার মনিটরিং করতে অভিযান পরিচালনা করছে। আজকে বাজারে ঘুরে ঘুরে মূল্য তালিকা টানানো আছে কিনা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার হচ্ছে কিনা, পাটের বস্তা ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, ওজন ঠিক আছে কি না- সেগুলো পরীক্ষা করা হয়েছে। আজকে ব্যবসায়ীদের সতর্ক করা হলো। পরবর্তীতে আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!