ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে একটি নকল স্বর্ণের বারসহ এক প্রতারককে আটক করেছে পুলিশ। ২২ ডিসেম্বর রবিবার দুপুরে পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্টি রোড থেকে তাকে আটক করা হয়। আটক বটু মিয়া (২৮) শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক এক নারীর কাছে খাঁটি স্বর্ণের কথা বলে লোভনীয় প্রস্তাব দেয় বটু মিয়া। ওই সময় নকল স্বর্ণের বারটি ওই নারীকে নিতে বলে এবং বিনিময়ে তার কানের দুলগুলো চান বটু। লোভনীয় প্রস্তাব হলেও ওই নারী স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যায়।

পরে স্বর্ণকার ওই বারটি পরীক্ষা করার পর নকল বলে প্রমাণিত হলে ওই নারী ও আশপাশের লোকজন মিলে প্রতারক চক্রের সদস্য বটু মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, আটক বটু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!