ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের (৬০) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২২ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঘোড়া ব্যবসায়ী ছিলেন। ওইসময় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পাকুল্ল্যাাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে মো. মজনু মিয়া (৩৫)।

Shamol Bangla Ads

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, রবিবার বেলা ২টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক এলাকায় শ্যালোইঞ্জিনচালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। ওইসময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত দুই ব্যক্তিই ঘোড়া ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, দুর্ঘটনার শিকার ট্রলি ও মোটরসাইকেল থানায় আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Need Ads
error: কপি হবে না!