ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড়দিন উপলক্ষে শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৪২৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন-২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভায় বড়দিন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। শেরপুর জেলার গির্জাসমূহের নিরাপত্তা জোরদার করাসহ বড়দিন উদযাপন কমিটির করণীয় বর্জনীয় সংক্রান্তে  বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

Shamol Bangla Ads

সভায় জেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করতে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, জেলা এনএসআইয়ের উপপরিচালক মো. বশীর উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ পরবর্তী সংবাদ নকলায় জব্দ করা ৭১০ কেজি বোরো ধানবীজ পেল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads