ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়।

Shamol Bangla Ads

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মো.আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক শুভন শাহরিয়া রাফিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর অংশ গ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Shamol Bangla Ads

পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীসহ অন্যান্যদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। ওইসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মো. মনিরুজ্জামান। বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!