ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান

খবর টি পড়েছেন : ৪৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের কৃষ্ণচূড়া হলরুমে ওই সংবর্ধনা দেওয়া হয়।

Shamol Bangla Ads

ওইসময় মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী শেরপুর জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য ভুমিকার জন্য সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়। পরে বিশেষ মোনাজাত ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের স্বজনবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিজয় দিবসে শেরপুরে বিএনপি’র আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads