ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয় দিবসে শেরপুরে বিএনপি’র আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৬, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ওই আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী। শোভাযাত্রাটি নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে ফের জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী।

ওইসময় হযরত আলী বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে । আর সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা কুচক্র করে যাচ্ছেন। তাই আগামী দিনে আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে।

Shamol Bangla Ads

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখনও ক্ষমতায় যাইনি। আমরা এখনও বিরোধী দল। ক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আগামী দিনে বিএনপি ঐক্যবদ্ধ থেকে দেশ তথা শেরপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানান।

Need Ads
error: কপি হবে না!