শেরপুরের নকলায় মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের স্মরণে হামদর্দের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ এবং শরবতে রুহ আফজা আপ্যায়ন করা হয়।

১৬ ডিসেম্বর সোমবার সকালে শহিদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওইসবের আয়োজন করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কাজের উদ্বোধন করেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান এবং প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ।

ওইসময় দৈনিক যায়াযায় দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, হামদর্দ নকলা শাখার চিকিৎসক হাকীম সনজিদা ইয়াসমিন (সহকারি মেডিকেল অফিসার), ব্যবস্থাপক রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান, অফিস সহায়ক রমজান আলীসহ সুধীজন উপস্থিত ছিলেন।




