ads

বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ১২, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগীতা ও দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে৷ সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান।

Shamol Bangla Ads

সনাক নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য সাদরুল আহসান মাসুম, আব্দুল ফাত্তাহ, আল্পনা সাহা টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, ইয়েস দলনেতা অভিজিৎ সাহা প্রমুখ।

পরে কলেজের দেড়শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় সনাক, শিক্ষক, ইয়েস, শিক্ষার্থীসহ সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সহ-সভাপতি মশিউর রহমান।

Need Ads