ads

বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় তারেক পরিষদের কর্মী সম্মেলন

খবর টি পড়েছেন : ৩৪৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় কর্মী সম্মেলন করেছে নকলা উপজেলা তারেক পরিষদ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে ওই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তারেক পরিষদ শেরপুরের আহবায়ক জয়নাল আবেদীন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন তারেক পরিষদ শেরপুরের সদস্য সচিব সাজ্জাদ খসরু পাপন।

Shamol Bangla Ads

তারেক পরিষদ নকলা উপজেলার আহবায়ক জাহিদুল হাসান রাসেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তারেক পরিষদ শেরপুরের যুগ্ম আহবায়ক জাহিদ ফরাজী ও খন্দকার আছাদুজ্জামান আনার।

আরও বক্তব্য দেন নকলা পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, উপজেলা জিয়ামঞ্চের সভাপতি ছায়েদুল ইসলাম মাস্টার, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারেক পরিষদ নকলা উপজেলার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির।

Shamol Bangla Ads

সম্মেলনে তারেক পরিষদ নকলা উপজেলার সকল কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে যুবদল, ছাত্রদলসহ তারেক পরিষদ নকলা উপজেলার সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাশকতাকারীদের কোন ছাড় নয় : শেরপুরে রেঞ্জ ডিআইজি পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads