ads

রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পৃথিবীকে পাঁচটি দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না : এরদোগান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করা প্রয়োজন। পৃথিবীকে পাঁচটি স্থায়ী (নিরাপত্তা পরিষদ সদস্য) দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না। শুক্রবার ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর মেহর নিউজের।

Shamol Bangla Ads

একই সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান বলেন, ১৯৪টি দেশের ভবিষ্যত এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়।

নিরাপত্তা পরিষদের কাঠামোর প্রতি দীর্ঘদিনের সমালোচক এরদোগান পুনরায় তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পৃথিবী পাঁচটি দেশের চেয়ে অনেক বড়।

Shamol Bangla Ads

পৃথিবীতে চলমান মানবিক সঙ্কটগুলোর উদাহরণ দিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে এরদোগান বলেন, প্রতিটি সঙ্কটই ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে। এছাড়া তিনি বলেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!