ads

বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কলেজছাত্র সুমন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৩, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

ত্রিভুজ প্রেমের বলি ॥ ঘাতক রবিনের স্বীকারোক্তি

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি কলেজছাত্র সুমন মিয়া (১৭) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ১৩ নবেম্বর বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের শত শত সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি গেইট অঙ্গনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন সুমনের বাবা মো. নজরুল ইসলাম, এ্যাডভোকেট সাব্বির হাসান, মোর্শেদ জিতু, তৌহিদুর রহমান প্রমুখ। ওইসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। বক্তারা সুমন হত্যার নায়ক রবিউল ইসলাম রবিন ও প্রেমিকা সাঈদা মুস্তাকিন আন্নি আক্তারের ফাঁসির দাবি করেন। সেইসাথে তারা ওই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যান্যদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারসহ বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় আদালতে সুমন হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক রবিন। জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদের আদালতে দেওয়া দীর্ঘ জবানবন্দিতে সে প্রেমিকা আন্নি আক্তারকে নিয়ে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে শহরের সজবরখিলাস্থ তার বাসায় নিয়ে কোমল পানীয়ের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে সেবন করিয়ে নিস্তেজ এবং এক পর্যায়ে দুজনে তাকে শ্বাসরোধে হত্যা করে বাসার উঠানে মাচার নিচে মাটি খুঁড়ে পুতে রাখে। সেইসাথে বাসায় থাকা তার মাকেও ঘটনার আগেই ঘুমের ঔষধ মেশানো লাচ্ছি খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। এরপর তারা দুজনে ওই ঘটনা ঘটিয়ে বাসার একই কক্ষে রাত্রিযাপন করে বলে বর্ণনা দেয়। এরপর রাতেই তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এর আগের দিন ঘাতক প্রেমিকা আন্নির পুলিশ রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বিবেচনায় গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌফিক আজিজ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সোমবার দিবাগত রাতে শহরের সজবরখিলা এলাকার একটি বাড়ির উঠানে মাটিচাপা দেওয়া অবস্থায় কসবা বারাকপাড়া নিমতলা এলাকার হতদরিদ্র কৃষক মো. নজরুল ইসলামের ছেলে কলেজছাত্র সুমন মিয়ার (১৭) লাশ উদ্ধার করা হয়। এর আগে সুমন নিখোঁজের ৬ দিন পর সুমনের বাবার অভিযোগের প্রেক্ষিতে শেরপুর সরকারি কলেজের সহপাঠী সাঈদা মুস্তাকিন আন্নি (১৯) ও তার বাবা বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা শিক্ষক মো. আজিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে আন্নিকে জিজ্ঞাসাবাদে তার আরেক প্রেমিক রবিউল ইসলাম রবিনকে (১৯) ময়মনসিংহ থেকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য ও দেখানোমতে তার বাড়ির উঠান থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়।

Need Ads
error: কপি হবে না!