ads

বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মিথ্যা মামলায় সাংবাদিক খোরশেদকে হয়রানির প্রতিবাদে সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ১৩, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

দৈনিক ইত্তেফাকের ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা ও অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র স্টাফ রিপোর্টার খোরশেদ আলমের নামে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার দুপুরে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের শেরপুর প্রতিনিধি ও শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল।

Shamol Bangla Ads

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় অন্যান্যদের মতে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল, আনিস আহমেদ, আবু হাসেম, মুজাহিদুল ইসলাম,আবু রায়হান, রিয়াদুল ইসলাম, মেহেদী হাসান রাব্বি, তৌহিদুর রহমান, ফেরদৌস প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুরাদ হাসান।

সভায় বক্তারা বলেন, সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু লুটপাটের বিষয়ে গত ২০ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক ও শ্যামলবাংলা২৪ডটকমে সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু লুটপাটের মহোৎসব শিরোনামসহ বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু লুটপাট বন্ধে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়। এ নিয়ে বালু মহালের ইজারাদার ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস ও এক বালু শ্রমিককে সাজা দেওয়া হলে এ নিয়ে ড্রেজার মেশিন মালিক ও ইজারাদারের লোকদের মধ্যে এক সংঘর্ষ হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় হয়রানীমূলকভাবে সাংবাদিক খোরশেদ আলমকে আসামি করা হয়। ওই ঘটনায় তীব্র নিন্দা ও খুব প্রকাশ করে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক খোরশেদ আলমের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিনের সাথে কথা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads