‘অগ্রগতির পথে সব সময়’ এ শ্লোগানকে সামনে রেখে ‘শেরপুর কণ্ঠ’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার রাতে শহরের গৃর্দানারায়ণপুর (পুরাতন গরুহাটি) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নিউজ পোর্টালটির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট কাকন রেজার সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, শেরপুর কণ্ঠ নিউজ পোর্টালের সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল।
নিউজ পোর্টালটির প্রকাশক সাংবাদিক মনিরুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, এসএ টিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক, দিনকাল প্রতিনিধি আবু হানিফ, কোষাধ্যক্ষ ও নিউজটোয়েন্টিফোর টিভির প্রতিনিধি জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক ও এখন টিভি প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, সাংবাদিক হোসাইন আহমদ মোল্লা, নাগরিক টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম, স্থানীয় দৈনিক তথ্যধারা পত্রিকার স্টাফ রিপোর্টার সুলতান আহমেদ ময়না, শেরপুর কন্ঠের নির্বাহী সম্পাদক রাহুল আমিন সোহেল, নিউমার্কেট ব্যবসায়িক সমিতির সভাপতি মো: এমদাদুল হক হীরা, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবু সামা, সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রউফ বিপ্লব, জেলা যুবদলের সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ শাজাহান আলী, শেরপুর জেলা জাসাস সভাপতি মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক, লিটন চন্দ্র সাহা, মনিরুজ্জামান মনির, মোঃ ফোয়াদ উল্লাহ, মোঃ গোলাম মেহেদি সোহাগসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে নিউজ পোর্টালটির যাত্রা উপলক্ষে এক দোয়া অনুষ্ঠিত হয়।




