ads

রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রমিক দলের ৩ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। ২ নভেম্বর শনিবার রাতে জেলা শ্রমিকদলের সভাপতি মো. শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম জুন স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কার করা হয়। বহিস্কৃত ৩ নেতা হলেন শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক মোল্লা, সদস্য হোসেন আলী ছোট ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক মিয়া।

Shamol Bangla Ads

রবিবার সকালে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম জুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ৩১ অক্টোবর রাতে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে কমিটির সদস্য আব্দুর রহিম, কাংশা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামকে মারধর করেন সদ্য বহিষ্কার সদস্য সচিব এমদাদুল হক মোল্লার সমর্থকরা। ওই সময় কমিটির সদস্য নুর ইসলাম মেম্বারের মোটর সাইকেল আগুনে পুড়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন শুক্রবার সকালে কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদকে মারধর করে এমদাদুল হক মোল্লার সমর্থকরা। পরে বিকেলে সদ্য বহিস্কৃত সদস্য সচিব এমদাদুল হক মোল্লার নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে এমদাদুল হক মোল্লার মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।

উপজেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহিম জানান, ওই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!