ads

শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২ নভেম্বর শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃত শিশুরা হচ্ছে ওই এলাকার মো. সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মো. মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)। স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার জাহান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন শনিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে শিশু দুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা গেছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম জানান, স্থানীয় ইউপি চেয়নরম্যান মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোন অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!