ads

শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ

শেরপুরে জেলা শ্রমিক দলের আয়োজনে সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় আয়োজিত ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

কর্মী সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মো. মেহেদী আলী খান।

ওইসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়াতে বাধ্য হয়েছে। আমাদের উপরে অত্যাচার নির্যাতন কম হয়নি। তবুও বিএনপির কিছু নেতা-কর্মীর শিক্ষা হয়নি। শেরপুরের আওয়ামীলীগের অনেক বিপথগামী নেতাকর্মী যারা অর্থবিত্তের মালিক, খুনের মামলায় অভিযুক্ত, তাদেরকে বিএনপির কেউ কেউ লালন পালন করছেন। সত্য-মিথ্যা আত্মীয়তার পরিচয় দিয়ে বাঁচাতে চাচ্ছেন। এমন প্রমাণ আছে আমার কাছে। সময় মতো তাদের পরিচয় পরিস্কার করা হবে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না।সম্ভাবনা নেই, তবে আবার যদি আওয়ামী লীগ আসে, তাহলে সবার জন্য বড় আয়নাঘর অপেক্ষা করছে। তাই সবাই সাবধান হয়ে যান।

Shamol Bangla Ads

জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা সম্পাদক হামিদা খাতুনসহ জেলা বিএনপি এবং জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা।

সমাবেশের আগে বিভিন্ন উপজেলা শাখা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!