‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভা। ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ এসবের আয়োজন করে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, সমবায়ী দুলাল হোসেন প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




