ads

বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ৩

খবর টি পড়েছেন : ৭৬৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রলির নিচে পড়ে হাসি বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ ৩ জন। ৩০ অক্টোবর বুধবার বিকেলে শহরের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত হাসি বেগম ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর এলাকার মো. মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। এতে মোখলেছুর রহমান ও তার ২ বছর বয়সী শিশু সন্তানসহ অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী নিহত হাসি বেগম তাদের দুই বছর বয়সী ছেলেকে ডাক্তার দেখিয়ে শেরপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে মোখছেুর রহমান আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যান। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলিকে সাইড দিতে গেলে অপর মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসি বেগম। আর আহত হন মোখলেছুর রহমান, তার শিশু সন্তান ও অপর মোটরসাইকেলের চালক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Shamol Bangla Ads

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত নারীর লাশ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সেনাবাহিনী-মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও অস্ত্র… পরবর্তী সংবাদ গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থোৎসব আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads