ads

সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহেশ ভাটের সঙ্গে শাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

তুফান দিয়ে রীতিমতো তুফানি ঝড় তুলেছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতসহ অনেক দেশে দর্শক মাতিয়েছে তুফান। এবার তার মিশন ‘বরবাদ।’ সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অবস্থান করছেন শাকিব খান। সেখানে বলিউডের প্রভাবশালী নির্মাতা মহেশ ভাটের সঙ্গে দেখা হয়েছে তার।

Shamol Bangla Ads

মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন শাকিব খান, পাশেই অন্য একটি সেটে ছিলেন মহেশ ভাট। ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সঙ্গে সখ্য রয়েছে এই বলিউড পরিচালকের। তার মাধ্যমে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের খবর পেয়ে সেটে আসেন তিনি।

সেখানে শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন মহেশ ভাট। যাওয়ার সময় শাকিব খানকে বুকে টেনে নেন বলিউডের এই আলোচিত নির্মাতা। দুজনের সেই ছবি এখন ভাইরাল। যে ছবি দেখে অনেকেই দাবি করতে শুরু করেছেন যে এবার হয়তো বলিউডে পা রাখছেন শাকিব খান।

Shamol Bangla Ads

তবে বিষয়টি এমন নয়। এই সাক্ষাৎ নিতান্তই এক সৌজন্য সাক্ষাৎ। শুটিং ইউনিটের সঙ্গে থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির চমৎকার সম্পর্ক মহেশ ভাটের। তার কাছ থেকেই শাকিব খানের সিনেমার কথা শুনে শুটিং স্পটে হাজির হন তিনি। সেখানে শাকিব খানের সঙ্গে বেশ গল্পও করেন বলিউডের এই প্রভাবশালী নির্মাতা।

সিনেমার কাজে মুম্বাইয়ে একমাস অবস্থান করবেন শাকিব। তার সঙ্গে বরবাদে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে। যিনি এই নায়কের সঙ্গে প্রিয়তমা সিনেমায় কাজ করেছিলেন। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শ্যুটিং হবে ভারতে।

Need Ads
error: কপি হবে না!