ads

সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন : দেড় লাখ টাকা জরিমানা, ২৫ মিনি ড্রেজার মেশিন ধ্বংস

খবর টি পড়েছেন : ৩৬৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৩ জনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা ও ২৫টি শ্যালো ইঞ্জিন চালিত মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

Shamol Bangla Ads

১৯ অক্টোবর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো: ওয়াহিদুল ইসলাম, মো: হারুন মিয়া ও মো: মনির হোসেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই নদীর হাতিপাগার, গুদারাঘাট ও কবরস্থান এলাকায় ইজারার শর্ত ভঙ্গ করে ও ইজারাবহির্ভূত স্থান থেকে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে শনিবার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে তিন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২৫ টি শ্যালু ইঞ্জিন চালিত মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৪ টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ হাজার বন্যাদুর্গত রোগী পরবর্তী সংবাদ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads