ads

রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ হাজার বন্যাদুর্গত রোগী

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২০, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা দুর্গতদের চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ২০ অক্টোবর রবিবার দিনব্যাপী উপজেলার আহমেদনগর এলাকায় ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে ওই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতী, শেরপুর অফিসার্স ফোরাম, আইসিডিডিআরবি ঢাকা ও ইউএসএআইডি যৌথভাবে ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে অন্তত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব বন্যা দুর্গত রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, শিকড় ঝিনাইগাতীর উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর অফিসার্স ফোরামের আহ্বায়ক মো. আব্দুল্লাহ হারুন, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল আমিন মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পূর্বের মতো যেকোনো দুর্যোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবি সংগঠন এবারও মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এ সংগঠনগুলো একত্রে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধপত্র বিতরণ করেছে। আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালু রাখার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠন শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল আমিন মুক্তা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যঅনুযায়ী চেষ্টা করেছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে, দিয়েছি নগদ অর্থ সহায়তা। আজকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে আগত ৩ হাজার রোগীদের মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু, কার্ডিওলজি, চর্ম, শিশুসহ সকল বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। জনসাধারণের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!