ads

শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে নর্দান কর্পোরেশন লিমিটেডের ত্রাণ বিতরণ

রেজাউল করিম বকুল
অক্টোবর ১৮, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ

স্মরণকালের ভয়াবহ বন্যায় শেরপুরের শ্রীবরদীতে বন্যা কবলিত মানুষদের মাঝে নর্দান কর্পোরেশন লিমিটেড, গাজীপুরের শ্রীপুরের টেংরা তেলিহাটির টেপিরবাড়ি শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

১৮ অক্টোবর শুক্রবার সকালে তাতিহাটি ইউনিয়নের গেরামারা মোড় ও শালমারা মোড়ে ৪২৫টি পরিবারের মাঝে ওই ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নর্দান কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি চাল , ১ কেজি ডাল, ৫ টি স্যালাইন, ২ কেজি আটা, ১ লিটার সোয়াবিন ও ২ টি করে গেঞ্জিসহ প্রায় ১৫০০ গেঞ্জি বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, নর্দান কর্পোরেশন লিমিটেডের পক্ষে জিএম ইশতিয়াক মাহফুজ, এডমিন ম্যানেজার মো. আব্দুল ওয়াদুদ, কোয়ালিটি ম্যানেজার সুজন মজুমদার, নিটিং ম্যানেজার ইসমাইল হোসেন, ম্যানেজার আর এন ডি আবু হাসান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!