ads

রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

১২ অক্টোবর শনিবার রাতে উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপ চত্বরে প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এতে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুজন চন্দ্র দাস। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে গত দুইদিনে প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক বন্যার্তদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads