ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১০, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করেন জেলা বিএনপির মো. হযরত আলী।

Shamol Bangla Ads

বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, নালিতাবাড়ী পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন ভিপিসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির মো. হযরত আলী বলেন, শেরপুর জেলায় বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!