ads

বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

রেজাউল করিম বকুল
অক্টোবর ৯, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বন্যা দুর্গতদের মাঝে বাংলাদেশ সেনা বাহিনী রান্না করা খাবার, ত্রাণ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে শ্রীবরদী সেনা বাহিনী ক্যাম্পের উদ্যোগে উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদ মাঠে ৬ শতাধিক বন্যা দুর্গতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনীর ১৩ বীর ক্যাপ্টেন সাকিব হাসান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ১৩ বীর ক্যাপ্টেন সাকিব হাসান বলেন, বাংলাদেশ সেনা বাহিনী প্রধানের নির্দেশনায় জেলার পাঁচটি উপজেলার বন্যা কবলিত অসহায় লোকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্যার সময় ঘরে পানি থাকায় মহিলারা রান্না করতে পারে না, তাই রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, কাপড় ও রান্না করা খাবার বিতরণ করা হয় ।

সম্প্রতি পাহাড়ি ঢলে শেরপুরের পাঁচটি উপজেলায় বন্যা কবলিত হয়। এতে প্রায় দুই লাখ মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করে।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!