ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার্তদের মাঝে ইদ্রিস গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

শেরপুরে বন্যাকবলিত মানুষের মাঝে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

৭ অক্টোবর সোমবার দুপুরে ইদ্রিস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ইদ্রিস ও ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের নির্দেশনায় জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী, নকলা ও সদরের বিভিন্ন এলাকার ১ হাজার বন্যার্ত মানুষের মাঝে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন কোম্পানীর কর্মকর্তারা। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তৈল, লবণ, আলু, খাবার স্যালাইন, মোমবাতি, পানির বোতল ইত্যাদি।

ত্রাণ বিতরণকালে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতাসিম বিল্লাহ আরিফ, সেলস্ শাখার ডিজিএম লুৎফর রহমান ঠান্ডা, এজিএম মইনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!