ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাদুর্গতদের পাশে র‌্যাব

খবর টি পড়েছেন : ২৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-১৪। ৭ অক্টোবর সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২ দিনে জামালপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বন্যা দুর্গত ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলকায় ১ হাজার মানুষের মধ্যে র‌্যাবের ওই ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ওইসময় স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এটিএম আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন।

Shamol Bangla Ads

জানাযায়, শেরপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত এলাকায় শুরু থেকেই র‌্যাব সদস্যরা দুর্গম এলাকা থেকে দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়ার কাজ করে আসছেন। এ ছাড়া ত্রাণ ও খাদ্য বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার পৌঁছে দেওয়াসহ অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে র‌্যাব কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বন্যাকবলিত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে র‌্যাব-১৪। র‌্যাব সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বন্যাদুর্গত এলাকার অনেক বন্যার্তদের নিকটবর্তী উচু নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করেছেন। আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছি খাদ্য সহায়তা করতে। খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজিব হত্যা চেষ্টা মামলায়… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads