ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৮৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ সাইলেন্ট চামুগং (১৯) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪’র সদস্যরা। ৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার পোড়াগাও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইলেন্ট চামুগং পার্শ্ববর্তী আন্ধারপাড়া গ্রামের পলিন্দ্র রকোর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‍্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামে অভিযান চালায়। ওইসময় সাইলেন্ট চামুগংকে ৩২ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

জামালপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যাদুর্গতদের পাশে র‌্যাব পরবর্তী সংবাদ বন্যা উত্তর পুনর্বাসনে পাশে থাকবে বিএনপি : শেরপুরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads