শেরপুর শহরের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ডা: সেকান্দর আলী কলেজের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন এবিএম মামুনুর রশিদ পলাশ । ৭ অক্টোবর সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শামছুল আলম ।

অধ্যক্ষ মো: শামছুল আলম জানান, ১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোহম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত এক পত্রে ওই এডহক কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে। ৬ মাস মেয়াদী ৫ সদস্যের এডহক কমিটিতে বিদোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন আল্হাজ সিরাজুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকার বলে ওই কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন। এছাড়া সভাপতি কর্তৃক একজন দাতা ও একজন শিক্ষার্থী অভিভাবক মনোনীত হবেন ।
উলেখ্য, ওই কলেজের নতুন সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শহর বিএনপির সভাপতি ও মডেল গার্লস কলেজের প্রভাষক এবং বিদোৎসাহী সদস্য আল্হাজ সিরাজুল ইসলাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক। এর আগে দীর্ঘদিন ওই প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ছিলেন সাবেক হুইপ-এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক।





