ads

সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রান্না করা খাবার নিয়ে বন্যার্তদের পাশে বিজিবি

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৭, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্তঘেঁষা গারো পাহাড়ে রান্না করা খাবার নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ীর হাতীপাগাড় ক্যাম্প প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের রান্না করা খাবার দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি। এ সময় প্রায় পাঁচ শতাধিক মানুষকে খাবার দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগে আমরা এক হাজার মানুষকে খাবার সহায়তা করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এ অঞ্চলে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিমাণ বিগত ৩০ বছরের চেয়েও বেশি বলছেন স্থানীয়রা। বন্যার পানিতে ডুবে নালিতাবাড়ী ও নকলা উপজেলার নয়জনের মৃত্যু হয়েছে।

জেলায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ ও প্রায় দুই হাজার হেক্টর জমির সবজির আবাদ পানির নিচে ডুবে গেছে।

Shamol Bangla Ads

জেলা কৃষি অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ ও প্রায় দুই হাজার হেক্টর জমির সবজির আবাদ পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি মহারশি নদীর ৪টি স্থানে ও চেল্লাখালী নদীর ২টি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

Need Ads
error: কপি হবে না!