ads

সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
অক্টোবর ৭, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার দুপুরে জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ বিভিন্ন এলাকায় ওইসব ত্রাণ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এদিন জেলার বন্যার্ত ২ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক। ওইসময় শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, পেয়াজ, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি। এছাড়া বন্যার্তদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

Need Ads
error: কপি হবে না!