ads

সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিবাদে শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

নির্ধারিত স্থানে ভবন নির্মাণে বাধা

শেরপুর সরকারী মহিলা কলেজ ক্যাম্পাসের নির্ধারিত স্থানে একাডেমীক ভবন নির্মাণে বাধার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। ৭ অক্টোবর সোমবার দুপুরে কলেজের সামনে শহরের নিউমার্কেট মোড় পায়রা চত্বরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এর আগে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে শিক্ষার্থীরা এক দফা এক দাবী জানিয়ে স্লোগান দেয়, ‘জেলা প্রশাসকের হস্তক্ষেপ মানি না, মানবো না,’ ‘সয়েল টেস্ট যেখানে, ভবন নির্মাণ সেখানে’। পরে তা শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে ওই পায়রা চত্বর এলাকায় সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী সোনিয়া আক্তার, মিনি আহসান, আরমিনা খাতুন, সাফিয়া খাতুন, মায়মুনা আক্তার প্রমুখ।

জানা যায়, শেরপুর সরকারী মহিলা কলেজ ক্যাম্পাসের ভিতরে ইতোপূর্বে নির্ধারিত স্থানে একাডেমীক ভবন নির্মাণে সয়েল টেস্টসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন ওই স্থানটি তাদের খাস খতিয়ানের দাবি করে প্রস্তাবিত ভবনটি সেখানে নির্মাণের পরিবর্তে অন্যত্র নির্মাণে নির্দেশ দেয়। তাৎক্ষনিক তার প্রতিবাদ জানায় কলেজ কতৃপক্ষ। কিন্তু এরপরও জেলা প্রশাসন তাদের নির্দেশনা বাস্তবায়নে অনঢ় থাকায় ফুসে উঠেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে কয়েকদিন যাবত আন্দোলন চলছে।

Need Ads
error: কপি হবে না!