ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শেরপুর সীমান্তে আটক ১

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৩, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার তাওয়াকুচা সীমান্তের রাঙাজান এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আজিজুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় শেরপুর তাওয়াকুচা সীমান্ত এলাকায় পিলার ১০৯৭/৪ এসের ৪০০ গজ বাংলাদেশের মধ্যে রাঙাজান এলাকা থেকে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

আটক আজিজুল হকের বাড়ি রাজশাহী জেলার গোদাগারী উপজেলায় বাসপুর গ্রামে। তিনি বাসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আজিজুল হককে আটক করার সময় তার কাছে ৯ হাজার ৫০০ বাংলাদেশি টাকা ও একটি বাটন ফোন পাওয়া যায়। আটক ব্যক্তিকে শেরপুরের শ্রীবরর্দী থানা পুলিশের নিকট সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, আসামিকে এখনো থানায় দেওয়া হয়নি। তাকে থানায় সোপর্দ করা হলে আমরা সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেব।

Need Ads
error: কপি হবে না!