ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে জেলা সিভিল সার্জন অফিস প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন।

Shamol Bangla Ads

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নবীনগর এলাকাস্থ জেলা হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সাধারণ সম্পাদক শওকত হোসেন, শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম খান জুয়েল, শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তপন সারওয়ার, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু প্রমুখ।

Shamol Bangla Ads

পরে সভাপতিত্বে জেলা হার্ট ফাউন্ডেশনের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!