ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা তামান্না হোরায়রা।

Shamol Bangla Ads

বক্তব্য রাখেন নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির গোলাম সারওয়ার, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, উপজেলা পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্য সচিব আশীষ কুমার সাহা, যুগ্ম আহবায়ক পার্থ রায়, চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকী দেববাড়ি দুর্গাপূজা মন্ডপ কমিটির আহবায়ক জয়ন্ত কুমার দেব, পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা চৌরাস্তা মোড় দুর্গাপূজা মন্ডপ কমিটির আহবায়ক পরেশ চন্দ্র সরকার প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি’র নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!