ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বসতঘর থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিজ বসতঘর থেকে ফেরদৌস মিয়া (৪০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। কৃষক ফেরদৌস ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানিয়েছে, ফেরদৌস মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Shamol Bangla Ads

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফেরদৌসের স্ত্রী সেলিনা বেগম লাকড়ি আনার কথা বলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি এসে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। পরে তার ৭ বছর বয়সী শিশুসন্তান জানালা খুলে ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় ফেরদৌস গলায় দড়ি দিয়ে ঝুলছেন।

পরে সেলিনা বেগম ও তাঁর সন্তানের চিৎকারে আশপাশের লোকজন এসে দড়ি কেটে দিয়ে ফেরদৌসের লাশ মাটিতে নামান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!