ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

শেরপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ মিয়া(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃত শিশু আলিফ মিয়া কামারিয়া ইউনিয়নের খুনুয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে ভিমগঞ্জ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুটবল খেলা শেষে দুই বন্ধু গোসল করতে নদীতে নামে। এ সময় স্রোত বেশি থাকায় আলিফ মিয়া তীরে ফিরে আসতে পারেনি। পরে স্থানীয়রা মৃত শিশুটিকে উদ্ধার করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!