ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলার জেল পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

শেরপুরে রফিক মিয়া (৩৪) নামে হত্যা মামলার জেল পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে সদর উপজেলার দিকপাড়া রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক স্থানীয় সলিমুদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে তাকে সদর থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়নে সহায়তা করে। ওই ঘটনার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিকপাড়া রঘুনাথপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় হত্যা মামলার জেল পলাতক আসামি রফিক মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, ধৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!