ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে মরিচ ক্ষেতের জালে আটকা পড়লো অজগর, বনে অবমুক্ত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার হাতিপাগার গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়। পরে বন বিভাগকে খবর দিলে উদ্ধারকৃত অজগরটি তারা বনে অবমুক্ত করেন।

Shamol Bangla Ads

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা হাতিপাগার গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভির করে। ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অজগরটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল।

Shamol Bangla Ads

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের উপরে এবং ওজন প্রায় ৯ কেজি হবে। সাপটির গায়ে আটকে থাকা জাল কেটে মুক্ত করা হয়েছে। পরে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা রেঞ্জের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!