ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মিস্টারকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে ওই স্কুল মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. জয়মত আলী, সাবেক ইউপি সদস্য আলম মিয়া, মো.রুবেল মিয়া, নূর মোহাম্মদ আলী, শফিক মিয়া ও আপন মিয়া প্রমূখ। বক্তারা ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিষ্টারের বিরুদ্ধে স্কুলের মাঠ দখলের অভিযোগ তুলে তার অপসারণের দাবি তোলেন।

পরে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্লোগান দেন। এতে দুই শতাধিক লোক অংশ গ্রহণ করেন।

Shamol Bangla Ads

তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্কুলের জমির পরিমাণ ৫২ শতাংশ। তার পাশে আমাদের জমি। অথচ জোরপূর্বক ওই জমি জবর দখলের চেষ্টা করছে।

Need Ads
error: কপি হবে না!